SC On VHP-Bajrang Dal Rallies: 'কোনও ঘৃণ্য ভাষণ আর অশান্তি যেন না হয়', বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের মিছিল নিয়ে সুপ্রিম নির্দেশ

হরিয়ানার নুহ জেলায় ঘটা সাম্প্রদায়িক অশান্তির জেরে উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বুধবার এই ঘটনার প্রতিবাদে দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের শাখা সংগঠন বজরঙ্গ দল।

SC On VHP-Bajrang Dal Rallies: 'কোনও ঘৃণ্য ভাষণ আর অশান্তি যেন না হয়', বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের মিছিল নিয়ে সুপ্রিম নির্দেশ
Photo Credit: Wikipedia

হরিয়ানার নুহ জেলায় ঘটা সাম্প্রদায়িক অশান্তির জেরে উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বুধবার এই ঘটনার প্রতিবাদে দিল্লি (Delhi) ও সংলগ্ন এনসিআর (NCR) এলাকা, উত্তরপ্রদেশ ও হরিয়ানাতে বিক্ষোভ মিছিলের (rallies) আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ও তাদের শাখা সংগঠন বজরঙ্গ দল (Bajrang Dal)। এই মিছিল আটকাতে মামলা হয় সুপ্রিম কোর্টে (Supreme Court)।

তার রায় দিতে গিয়ে মিছিলটি বাতিল করার নির্দেশ না দিলেও আদালত পরিষ্কার জানিয়ে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনও অশান্তি না ছড়ায় তা প্রশাসনকে সুনিশ্চিত করতে হবে। তাদের নির্দেশ দেয়, ওই বিক্ষোভ মিছিল থেকে যাতে কোনও ঘৃণ্য ভাষণ (hate speeches) বা হিংসা (violence) না ছড়ায় তা দেখার। প্রয়োজনে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর কথাও বলে। আরও পড়ুন: Nuh Violence: হরিয়ানার নুহ-তে উত্তেজনা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ গুরুগ্রামের সাংসদের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 02, 2023 02:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).