Sudden Death Caught on Camera: বন্ধুর বিয়েতে গিয়ে হৃদরোগের কামড়, কয়েক মুহূর্তে মৃত্যু
বর কনেকে ঘিরেই ছবি তোলার জন্যে দাঁড়িয়ে ছিলেন তারা। এমন সময়ে বন্ধুদের মধ্যে একজন হঠাই অসুস্থ বোধ করেন। কয়েকজন বন্ধুর দিকে তিনি হাত বাড়িয়ে দেন তাঁকে ধরার জন্যে।
বন্ধুর বিয়েতে গিয়ে হৃদরোগের (Heart Attack) কামড়। কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হল এক যুবকের। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কুর্নুলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া। নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে যুবকের হৃদরোগে আক্রান্ত হওয়ার মুহূর্ত। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, মঞ্চের উপর উঠে নবদম্পতিকে বিয়ের উপহার তুলে দিয়েছেন বন্ধুরা। বর কনেকে ঘিরেই ছবি তোলার জন্যে দাঁড়িয়ে ছিলেন তারা। এমন সময়ে বন্ধুদের মধ্যে একজন হঠাই অসুস্থ বোধ করেন। কয়েকজন বন্ধুর দিকে তিনি হাত বাড়িয়ে দেন তাঁকে ধরার জন্যে। মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়েন ওই যুবক। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তবে লাভ হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানিয়ে দেন। মৃত্যুর কারণ হিসাবে চিকিৎসকেরা হৃদরোগকে (Cardiac Arrest) চিহ্নিত করেছেন।
বিয়ের অনুষ্ঠানের মাঝে হৃদরোগের কামড়...
💔 Tragedy Strikes at Wedding:
An Amazon employee dies on stage of a heart attack during his friend's wedding in #AndhraPradesh .
Doctors emphasize rising cardiac risks among youth due to stress, pollution & lifestyle changes.#AmazonEmployee #Kurnool #heartattack #Amaravati pic.twitter.com/X9ldLtMkI6
— amaravatinews24 (@amaravatinews24) November 21, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

