Sudden Death Caught on Camera: ক্রিকেট মাঠে ফের জলজ্যান্ত প্রাণ গেল, ক্যামেরাবন্দি ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার হৃদরোগ আক্রান্ত হওয়ার দৃশ্য
কলেজের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ছুটে এসে তাঁর সহপাঠীরা তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করে।
Sudden Death Caught on Camera: হৃদরোগের কামড়। ফের চোখের সামনে চলে গেল জলজ্যান্ত একটা প্রাণ। কলেজের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। ছুটে এসে তাঁর সহপাঠীরা তড়িঘড়ি করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালে পৌঁছতেই চিকিৎসক জানিয়ে দেন, যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সম্ভাব্য কারণ হিসাবে হৃদরোগকেই (Heart Attack) চিহ্নিত করেছেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) মেড়চালের সিএমআর ইঞ্জিনিয়ারিং কলেজে। মৃত যুবকের নাম বিনয় কুমার। খম্মাম জেলার বাসিন্দা বছর ২১-এর যুবক বিটেক ফাইনাল ইয়ারের ছাত্র ছিলেন। শুক্রবার বন্ধুদের সঙ্গে কলেজ মাঠে ক্রিকেট খেলতে গিয়ে অঘটনটি ঘটে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
ফের হৃদরোগের কামড়ঃ
Engineering Student Dies of Cardiac Arrest, while playing Cricket in College
A #Btech final year #student, Vinay Kumar (21), a native of Khammam dist died, of #CardiacArrest (#HeartAttack) while playing cricket at CMR Engineering College, #Medchal , caught in #CCTV… pic.twitter.com/1Gwj178KIf
— Surya Reddy (@jsuryareddy) April 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 02:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

