Subramanian Swamy On Shah Rukh Khan: কাতার সেনার প্রাণ বাঁচাতে শাহরুখ খানকে আনা হয়, দাবি বিজেপির সুব্রক্ষণ্যম স্বামীর
কাতারে (Qatar) আটক ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ৮ সেনা কর্মীর মুক্তিতে শাহরুখ খানের (Shah Rukh Khan) অবদান রয়েছে। এবার এমনই দাবি করলেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী (Subramanian Swamy)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিজেপি নেতা দাবি করেন, ভারতীয় নৌবাহিনীর প্রাক্তন ৮ সেনা কর্মীর মুক্তির জন্য বিদেশ মন্ত্রক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন ব্যর্থ হন, তখন শাহরুখ খানকে আনা হয়। শাহরুখের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। এরপর কাতারের শেখদের সঙ্গে শাহরুখ বিষয়টি নিয়ে আলোচনা করলে, তবেই নৌবাহিনীর ওই প্রাক্তন ৮ কর্মী মুক্তি পান বলে দাবি করেন বিজেপি নেতা সুব্রক্ষণ্যম।
আরও পড়ুন: Maharastra : শাহরুখ খানকে হুমকি, নিরাপত্তা বাড়ানো হল মহারাষ্ট্র সরকারের তরফে
দেখুন ট্যুইট...
Modi should take Cinema star Sharuk Khan to Qatar with him since after MEA and NSA had failed to persuade the Shiekhs of Qatar, Modi pleaded with Khan to intervene , and thus got an expensive settlement from the Qatar Shiekhs to free our Naval officers.
— Subramanian Swamy (@Swamy39) February 13, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 13, 2024 03:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

