Stock Market Latest Update: ফাটাফাটি বুধবারের পর বৃহস্পতিবারে দুর্বল শুরু শেয়ার মার্কেটের, দেখুন বিস্তারিত

গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে দুর্দান্ত সময় কেটেছে বিনিয়োগকারীদের। তবে বৃহস্পতিবার কিছুটা দুর্বলভাবে যাত্রা শুরু হল সেনসেক্স এবং নিফটি।গত কয়েকদিনের উত্থানের পরে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে কিছুটা পড়ল সেনসেক্স

Stock Market Latest Update: ফাটাফাটি বুধবারের পর বৃহস্পতিবারে দুর্বল শুরু শেয়ার মার্কেটের, দেখুন বিস্তারিত
প্রতীকী ছবি (Photo Credits: ANI)

গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে দুর্দান্ত সময় কেটেছে বিনিয়োগকারীদের। তবে বৃহস্পতিবার কিছুটা দুর্বলভাবে যাত্রা শুরু হল সেনসেক্স এবং নিফটি।গত কয়েকদিনের উত্থানের পরে সপ্তাহের চতুর্থ কর্মদিবসে কিছুটা পড়ল সেনসেক্স। সকাল ৯ টা ৩৫ মিনিটে বিএসইতে সেনসেক্স দাঁড়িয়েছে ৬৯,৩৬৬.২৯ পয়েন্ট। পতন হয়েছে ০.৪১ শতাংশ বা ২৮৭.৪৪ পয়েন্ট। সামান্য পড়েছে নিফটিও। আপাতত ২০,৮৭০ পয়েন্টে দাঁড়িয়েছে (০.৩২ শতাংশ কমেছে)।

বুধবার বাজার বন্ধের সময় বিএসইতে সেনসেক্স ঠেকেছিল ৬৯,৬৫৩.৭৩ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ০.৫২ শতাংশ বা ৩৫৭.৫৯ পয়েন্ট বেড়েছিল সেনসেক্স। একটা সময় তো ৬৯,৭৪৪.৬২ পয়েন্টে পৌঁছেছিল সেনসেক্স। আর ০.৪ শতাংশ বা ৮২.৬ পয়েন্ট উত্থানের ফলে নিফটি ২০,৯৩৭.৭ পয়েন্টে শেষ করেছিল বুধবার।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 07, 2023 02:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).