Tamil Nadu: তুমুল ঝড়ের মধ্যেই জনসভা, আচমকাই ফোকাস লাইটের স্তম্ভ ভেঙে পড়ল মঞ্চের উপর, একটুর জন্যে প্রাণরক্ষা ডিএমকে সাংসদের

তামিলনাড়ুর মায়িলাদুথুরাইতে শাসক দল ডিএমকে-র তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। ঝড় উপেক্ষা করেই সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সাংসদ ডিএমকে সাংসদ এ রাজা।

Tamil Nadu: তুমুল ঝড়ের মধ্যেই জনসভা, আচমকাই ফোকাস লাইটের স্তম্ভ ভেঙে পড়ল মঞ্চের উপর, একটুর জন্যে প্রাণরক্ষা ডিএমকে সাংসদের
Stage Light Post Collapses (Photo Credits: X)

তুমুল ঝড়ের মধ্যেই চলছিল ডিএমকে-র জনসভা। আচমকাই মঞ্চের উপর ভেঙে পড়ল ফোকাস লাইটের স্তম্ভ। একটুর জন্যে প্রাণ বাঁচে গেলেন ডিএমকে সাংসদ এ রাজা। রবিবার তামিলনাড়ুর (Tamil Nadu) মায়িলাদুথুরাইতে শাসক দল ডিএমকে-র (DMK) তরফে একটি জনসভার আয়োজন করা হয়েছিল। ঝড় উপেক্ষা করেই সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন সাংসদ ডিএমকে সাংসদ এ রাজা। মঞ্চের উপরেই বসে ছিলেন দলের অন্যান্য শীর্ষ স্থানীয় সদস্যরা। ভাষণ চলাকালীন ঝড়ের তাণ্ডবে হঠাৎই ভেঙে পড়ল ফোকাস লাইটের স্তম্ভ। আছড়ে এসে পড়ল সোজা মঞ্চের উপর। সাংসদ তৎক্ষণাৎ সড়ে না গেলে বড় কোন বিপদ ঘটে যেতে পারত। মৃত্যুর হাতছানি থেকে ফিরে এসেছেন এ রাজা।

তুমুল ঝড়ের মধ্যেই জনসভাঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 9457 05:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).