Afghanistan: ১২০-র বেশি ভারতীয়কে নিয়ে কাবুল ছাড়ল বায়ুসেনা বিমান C-17

তালিবান কাবুল দখলের পর থেকেই গোটা আফগানিস্তান জুড়ে চলেছে অস্থিরতা৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী সেদেশে বসবাসকারী ১২০-রও বেশি ভারতীয় আধিকারিককে নিয়ে কাবুলের (Kabul) মাটি ছেড়েছে ভারতের বায়ুসেনা বিমান C-17৷

Afghanistan: ১২০-র বেশি ভারতীয়কে নিয়ে কাবুল ছাড়ল বায়ুসেনা বিমান C-17

তালিবান কাবুল দখলের পর থেকেই গোটা আফগানিস্তান জুড়ে চলেছে অস্থিরতা৷ শেষ পর্যন্ত পাওয়া খবর অনুয়ায়ী সেদেশে বসবাসকারী ১২০-রও বেশি ভারতীয় আধিকারিককে নিয়ে কাবুলের (Kabul) মাটি ছেড়েছে ভারতের বায়ুসেনা বিমান C-17৷  সংবাদ সংস্থা এএনআই-এর টুইটে জানা গেছে,  গত কাল সন্ধ্যায় কর্মীদের নিরাপদে বিমানবন্দরের সুরক্ষিত এলাকায় নিয়ে আসা হয়৷  রবিবার তালিবানদখলে গেছে কাবুল, তারপর থেকেই আফগানিস্তানের রাজধানী শহর আতঙ্ক ও ত্রাসের চেহারা নিয়েছে৷ 

বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারত সরকার খুব গভীরভাবে কাবুলের পরিস্থিতির উপরে নজর রেখে চলেছে৷ আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের নির্বিঘ্নে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সোমবার একটি হেল্প লাইন নম্বর 919717785379 ও ইমেল আইডি MEAHelpdeskIndia@gmail.com জানিয়েছেন  

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2021 09:54 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).