Sourav Bharadwaj On Delhi Water Logging: কোনও অজুহাত আর কাজে দেবে না, বৃষ্টিতে জল জমা নিয়ে দিল্লি সরকারকে কটাক্ষ আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজের (দেখুন ভিডিও)
শুক্রবারের ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমে দুর্দশার শিকার হয়েছেন দিল্লিবাসী। সরেজমিনে রাস্তায় নেমে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পূর্বতন আম আদমি পার্টির সরকারকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, সমস্যা মিটতে সময় লাগবে। এবার দিল্লি সরকারকে আক্রমণ করলেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ (Sourav Bharadwaj)। শুক্রবার কটাক্ষ করে সৌরভ বলেছেন, কোনও অজুহাত আর কাজে লাগবে না।
#WATCH | On the waterlogging situation in parts of
Delhi after rainfall, says, "...Now excuses will not work, Delhi has a 4-engine government - Central Government, LG, Delhi Government and MCD... 1 month ago, Delhi Chief Minister Rekha… pic.twitter.com/SbtNQ3qIYv
— ANI (@ANI) May 2, 2025
সৌরভ ভরদ্বাজ বলেছেন, "এখন অজুহাত আর কাজ করবে না, দিল্লিতে ৪টি ইঞ্জিনের সরকার আছে - কেন্দ্রীয় সরকার, এলজি (উপ-রাজ্যপাল), দিল্লি সরকার এবং এমসিডি। এক মাস আগে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছিলেন, ২০২৫ সালে দিল্লিতে কোনও জল জমবে না, কিন্তু শুক্রবার স্বাভাবিক বৃষ্টিপাতের কারণে অনেক জায়গায় জল জমে গিয়েছে।"
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 02, 2025 03:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

