Narendra Modi: খাড়গের কটাক্ষের জবাবে ভগবান শিবের গলায় সাপের কথা মোদীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)।

Narendra Modi: খাড়গের কটাক্ষের জবাবে ভগবান শিবের গলায় সাপের কথা মোদীর
PM Narendra Modi (Photo Credit: Instagram)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-কে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। কর্ণাটকে নির্বাচনী (Karnataka Elections 2023) জনসভায় সেই তুলনার জবাব দিলেন মোদী। বিষধর সাপের সঙ্গে তুলনার জবাবে মোদী বললেন," কংগ্রেস আমার সঙ্গে সাপের তুলনা করে ভোট চাইছে। ওরা ভুলে যাচ্ছে, ভগবান শিবের গলায় থাকে সাপ। আমার কাছে দেশের মানুষ হল ভগবান শিবের মত।"

এই জনসভায় কংগ্রেসকে কটাক্ষ করে মোদী বললেন, ওরা হল রাজ পরিবারের সদস্য, যারা জামিনে মুক্ত হয়ে ভোট চাইছে। জামিনে মুক্ত লোকেরা দুর্নীতি নিয়ে কথা বলছে। কংগ্রেস ৮০ শতাংশ কমিশন নিয়ে সরকার চালাত বলেও জবাব দিলেন মোদী।

দেখুন টুইট

দেখুন টুইট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 30, 2023 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).