PM Narendra Modi Meets Diljit Dosanjh: মদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেই দিলজিতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিয়ো

গানে ছিল দু'একটা মদের লাইন। আর সেই বিজেপি শাসিত রাজ্য তো বটেই, এমনকী বিরোধীশাসিত রাজ্যেও গানের লাইন পরিবর্তন করতে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝকে।

PM Narendra Modi Meets Diljit Dosanjh: মদ নিয়ে সরকারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, সেই দিলজিতের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদী, দেখুন ভিডিয়ো

গানে ছিল দু'একটা মদের লাইন। আর সেই বিজেপি শাসিত রাজ্য তো বটেই, এমনকী বিরোধীশাসিত রাজ্যেও গানের লাইন পরিবর্তন করতে হয়েছিল জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলজিৎ দোসাঞ্ঝকে (Diljit Dosanjh)। শুধু তাই নয়, আইনি নোটিশ পাওয়ার কারণে সেই গান করেননি তিনি। পরবর্তীকালে সেই ক্ষোভ উগড়ে দেন তিনি। এবার সেই দিলজিৎ দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) সঙ্গে। জানা যাচ্ছে, এদিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে আসেন এই পাঞ্জাবী গায়ক। মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ছবিও তোলেন। প্রসঙ্গত, দিলজিৎ এই মদ বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেছিলেন, গানে মদের নাম ব্যবহার হলে যদি এত সমস্যা থাকে তাহলে দেশে মাদক বিক্রি বন্ধ করা উচিত। যেদিন এই জিনিসটা হবে সেদিন এই ধরনের গান গাওয়া বন্ধ করে দেবেন তিনি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).