Agra: চামড়ার বেল্ট দিয়ে যুবককে বেধড়ক মারধর পুলিশ আধিকারিকের, ভাইরাল ভিডিয়ো

জেরা চলাকালীন জেলবন্দি অভিযুক্তে মুখ থেকে কথা বের করার জন্য মারধর করে পুলিশ। কিন্তু উত্তরপ্রদেশের আগ্রার একটি থানায় অফিসের মধ্যে যুবককে মারধর করল এক পুলিশ আধিকারিক।

Agra: চামড়ার বেল্ট দিয়ে যুবককে বেধড়ক মারধর পুলিশ আধিকারিকের, ভাইরাল ভিডিয়ো

জেরা চলাকালীন জেলবন্দি অভিযুক্তে মুখ থেকে কথা বের করার জন্য মারধর করে পুলিশ। কিন্তু উত্তরপ্রদেশের আগ্রার (Agra) একটি থানায় অফিসের মধ্যে যুবককে মারধর করল এক পুলিশ আধিকারিক। শুক্রবার এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সামাজিক মাধ্যমে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে আগ্রার ট্রান্স যমুনা নগর থানায়। যদিও নিগৃহীত যুবক আদৌ কোনও অপরাধ করেছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক আধিকারিক কোমর থেকে চামড়ার বেল্ট খুলে এক যুবককে অমানবিকভাবে মারধর করছে। যদিও মারধরের আসল কারণ এখনও জানা যায়নি। তবে অভিযুক্ত পুলিশ আধিকারিককে নিয়ে সামাজিক মাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 09:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).