Delhi: জৈতপুরে দেওয়াল ভেঙে দুর্ঘটনার কবলে অনেকে, ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত ৭, আহত অবস্থায় উদ্ধার ১

একটানা বৃষ্টির জেরে দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। জৈতপুরের হরি নগর এলাকায় একটি দেওয়াল ভেঙে ঘটল দুর্ঘটনা।

Delhi: জৈতপুরে দেওয়াল ভেঙে দুর্ঘটনার কবলে অনেকে, ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত ৭, আহত অবস্থায় উদ্ধার ১

একটানা বৃষ্টির জেরে দিল্লিতে (Delhi) ভয়াবহ দুর্ঘটনা। জৈতপুরের হরি নগর এলাকায় একটি দেওয়াল ভেঙে ঘটল দুর্ঘটনা। ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। আহত এক। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। তড়িঘড়ি শুরু হয় উদ্ধারকাজ। আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সাতজনকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁদের দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আহতদের মধ্যে রয়েছে দুই মহিলা ও দুই শিশু। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, টানা বৃষ্টির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। যদিও দুর্ঘটনার আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 09, 2025 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).