Seema Haider: চতুর্থ কন্যার জন্ম দিয়েছেন সীমা, নামকরণ অনুষ্ঠানে শিশুকন্যার কী নাম রাখলেন?
৮ মার্চ সীমা গ্রেটার নয়ডার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। হিন্দু রীতি মেনে সন্তানের জন্মের একমাসের মাথায় সদ্যজাতের নামকরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
ভালোবাসার টানে পাকিস্তান থেকে অবৈধ পথে ভারতে পালিয়ে এসেছিলেন সীমা হায়দার (Seema Haider)। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্রেটার নয়ডায় শচীন মিনার সঙ্গে সংসার পেতেছেন পাক-গৃহবধূ। ২০২৩ সালে চার সন্তানকে নিয়ে স্বামী, সংসার রেখে পাকিস্তান ছেড়ে পালিয়ে এসে খবরের শিরোনাম গড়েছিলেন সীমা। চলতি বছরে মার্চ মাসে পঞ্চম সন্তানের জন্ম দেন তিনি। তবে শচীনের সঙ্গে এটি তাঁর প্রথম সন্তান। ৮ মার্চ সীমা গ্রেটার নয়ডার একটি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। হিন্দু রীতি মেনে সন্তানের জন্মের একমাসের মাথায় সদ্যজাতের নামকরণ অনুষ্ঠান আয়োজিত হয়। সীমা জানান, শিশুকন্যার নাম রেখেছেন 'ভারতী মীনা'। আদর করে মেয়েকে 'মীরা' বা 'মীরু' বলেও ডাকেন তিনি। সীমা এবং শচীনের মেয়ের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এপি সিং।
সীমার মেয়ের নামকরণঃ
सीमा हैदर ने बेटी का नाम रखा ‘भारती मीणा’#SeemaHaidar | Bharti Meena | #BhartiMeena pic.twitter.com/Cv65HXTG9i
— News24 (@news24tvchannel) April 8, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 08, 2025 07:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

