Mukhtar Ansari's Death: মুখতার আনসারীর বাসভবনের সামনে উত্তেজিত সমর্থকদের ভিড়! বাড়ল পুলিশি নিরাপত্তা

Mukhtar Ansari's Death: মুখতার আনসারীর বাসভবনের সামনে উত্তেজিত সমর্থকদের ভিড়! বাড়ল পুলিশি নিরাপত্তা

গত বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় গ্যাংস্টার তথা প্রাক্তন বিএসপি বিধায়ক মুখতার আনসারীর (Mukhtar Ansari)। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এমনটা দাবি পুলিশের পক্ষ থেকে করা হলেও  আনসারী পরিবারের অভিযোগ বিষ খাইয়ে তাঁকে হত্যা করা হয়েছে। আর তারপরেই ক্ষোভে ফুঁসছে প্রাক্তন বিধায়কের সমর্থকরা। অন্যদিকে পরিস্থিতি যে কোনও সময় হাতের বাইরে যেতে পারে এমনটা আশঙ্কা করে মুখতারের বাড়ি, এলাকা সবজায়গায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। শনিবার সকালে মহম্মদবাদে মুখতারের বাসভবনের সামনে ভিড় করে তাঁর সমর্থকেরা। তা দেখে অতিরিক্ত নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তারজন্য মাইকিং করে ভিড় সড়ানোর নির্দেশ দেওয়া হয়। স্থানীয় পুলিশ প্রশাসন জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 30, 2024 09:38 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).