Sambhal: জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তাল সম্ভল, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

রবিবার সম্ভলের শাহী জামা মসজিদ ঘিরে অশান্তির মাঝে ৪ জনের প্রাণ গিয়েছে। আহত হন বহু বিক্ষোভকারী এবং পুলিশ। ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Sambhal: জামা মসজিদের সমীক্ষা ঘিরে উত্তাল সম্ভল, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী
Security Heightened at Sambhal's Shahi Jama Masjid (Photo Credits: ANI)

শাহী জামা মসজিদের (Shahi Jama Masjid) সমীক্ষা ঘিরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সম্ভলে (Sambhal) পুলিশের সঙ্গে ক্ষুব্ধ জনতার ধুন্ধুমার কাণ্ড বাঁধে। বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। রবিবার সম্ভলের শাহী জামা মসজিদ ঘিরে অশান্তির মাঝে ৪ জনের প্রাণ গিয়েছে। আহত হন বহু বিক্ষোভকারী এবং পুলিশ। ইতিমধ্যেই ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের আঁচ যাতে নতুন করে আর না ছড়ায় সেই লক্ষ্যে শাহী জামা মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার সকাল সকাল সেখানে পৌঁছয় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

বাড়ানো হল শাহী জামা মসজিদের নিরাপত্তা... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 15, 1401 05:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).