Security Guard Run Over by Mahindra Thar: অবাঞ্ছিত হর্ন বাজাতে নিষেধ করায় নিরাপত্তারক্ষী পিষে দেওয়ার চেষ্টা থার চালকের, দেখুন ঘটনার সিসিটিভি ফুটেজ
মাহিন্দ্রা থার গাড়িটি অবাঞ্ছিত হর্ন বানানোয় তিনি চালককে বাধা দেন। কিন্তু থারের চালক নিরাপত্তারক্ষীর কথায় পাত্তা না দিয়ে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।
গাড়ির হর্ন বাজাতে নিষেধ করায় রাস্তার মাঝে এক নিরাপত্তারক্ষী পিষে দেওয়ার চেষ্টা করলেন চালক। রাজধানী দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ (Vasant Kunj ) এলাকায় দুর্ঘটনার চিত্র রাস্তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ভাইরাল ফুটেজে দেখা যাচ্ছে, মাহিন্দ্রা থার গাড়িটি এক নিরাপত্তারক্ষীকে পিষে দেওয়ার চেষ্টা করে। এরপর কোন দিকে না তাকিয়ে চালক সোজা গাড়ি ছুটিয়ে বেরিয়ে যান। পুলিশ সূত্রে খবর, ওই এলাকারই একটি আবাসনের গেটে কর্মরত ছিলেন আহত নিরাপত্তারক্ষী। মাহিন্দ্রা থার (Mahindra Thar) গাড়িটি অবাঞ্ছিত হর্ন বানানোয় তিনি চালককে বাধা দেন। কিন্তু থারের চালক নিরাপত্তারক্ষীর কথায় পাত্তা না দিয়ে তাঁর উপর দিয়েই গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। আহত নিরাপত্তাকর্মী রাজীব কুমারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শরীরে বেশ কিছু হাড় ভেঙেছে বলে খবর।
নিরাপত্তারক্ষী পিষে দেওয়ার চেষ্টাঃ
#WATCH : CCTV Captures Rage on Wheels: Guard Crushed by SUV for Asking 'No Honking'
A security guard in Vasant Kunj was run over by a Mahindra Thar after asking the driver not to honk. Caught on CCTV, the incident occurred near Mahipalpur Flyover on May 4.
The guard, Rajiv… pic.twitter.com/Hw4z7oiv6x
— upuknews (@upuknews1) May 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2025 01:13 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

