Schools Open In Punjab After Over A Year: কোভিড সতর্কতায় ১ বছর পরে খুলল পাঞ্জাবের স্কুল, দেখুন ছবি

করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল৷ পড়াসোনা অনলাইনে চললেও সেভাবে পঠনপাঠন হচ্ছে না৷ এবার দীর্ঘ এক বছর পরে আজ থেকে খুলল পাঞ্জাবের সরকারি স্কুল (Schools Open In Punjab) ৷

Schools Open In Punjab After Over A Year: কোভিড সতর্কতায় ১ বছর পরে খুলল পাঞ্জাবের স্কুল, দেখুন ছবি
পাঞ্জাবে খুলল স্কুল (Photo Credits: ANI)

করোনাকালে দীর্ঘদিন বন্ধ রয়েছে স্কুল৷ পড়াসোনা অনলাইনে চললেও সেভাবে পঠনপাঠন হচ্ছে না৷ এবার দীর্ঘ এক বছর পরে আজ থেকে খুলল পাঞ্জাবের সরকারি স্কুল (Schools Open In Punjab) ৷ ছবিতে দেখা যাচ্ছে  অমৃতসরের  সিনিয়র সেকেন্ডারি গার্লস স্কুলে ছাত্রীরা ঢুকছে মাস্ক পরে৷ তাদের শরীরে তাপমাত্রা মাপা হ্চ্ছে৷ হাত স্যানিটাইজ করার প্রক্রিয়াও চলছে৷ এই প্রসঙ্গে প্রিন্সিপাল মনদীপ কৌর জানিয়েছেন, আজ থেকে স্কুল পুনরায় খুলল৷ সব ক্লাসের মেয়েরাই আসবে৷ প্রয়োজনীয় স্যানিটাইজেশনের ব্যবস্থাও করা হয়েছে৷ পড়ুয়াদের প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে৷ শিক্ষক শিক্ষিকাদের করোনা প্রতিষেধকের দুটি ডোজ নেওয়া আবশ্যক৷ ৫০ শতাংশ পড়ুয়া নিয়েই হবে ক্লাস৷ পাশাপাশি অনলাইন ক্লাসও চলবে৷ পড়ুয়ারা চাইলে স্কুলে আসবে৷ এই পরিস্থিতিতে স্কুলে উপস্থিতি বাধ্যতামূলক নয়৷   

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 02, 2021 09:58 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).