Jharkhand Shocker: প্রকাশ্যে বোম ছুড়ে খুন স্কুল প্রিন্সিপালকে
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ দিনে-দুপুরে স্কুলের অধ্যক্ষের(Principal) উপর হামলা। বোম ছুড়ে খুন(Murder) করা হল স্কুলের প্রিন্সিপালকে। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘরে। জানা গিয়েছে, নিহত প্রিন্সিপালের নাম সঞ্জয় কুমার দাস। দেওঘরের একটি মিডল স্কুলের প্রিন্সিপাল ছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে স্কুলেরই কিছু কাজ করার জন্য বাইকে চেপে গন্তব্যের দিকে রওনা দেন। পথে তাঁর উপর হামলা চালায় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
প্রকাশ্যে বোম ছুড়ে খুন স্কুল প্রিন্সিপালকে
STORY | School principal killed in bomb attack in Jharkhand's Deoghar
READ: https://t.co/b3LaxH0uoR pic.twitter.com/Ltqu2UBWZw
— Press Trust of India (@PTI_News) February 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 16, 0995 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

