স্কুল প্রাঙ্গণে দুই মহিলার মধ্যে সাংঘাতিক চুলোচুলি কাণ্ড। এলোপাথাড়ি কিল-চড়, চুল ধরে টানাটানির দৃশ্য ঘুরে বেরাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি মধ্যপ্রদেশের (Madhya Pradesh) খারগোনের একটি সরকারি স্কুলের। আর যে দুই মহিলা চুলোচুলি করছেন তাঁদের একজন ওই স্কুলের অধ্যক্ষ। অপরজন হলেন লাইব্রেরিয়ান (গ্রন্থাগারিক)। এই মারামারির মাঝে অধ্যক্ষ গ্রন্থাগারিকের মোবাইল ফোনও ভেঙে দিয়েছেন বলে জানা গিয়েছে। শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য। এরপরেই অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়। দুজনকেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

স্কুলের মধ্যেই অধ্যক্ষ এবং লাইব্রেরিয়ানের চুলোচুলিঃ

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)