Sanjay Raut: 'তালিবান যেভাবে বিপক্ষকে শেষ করে, কেন্দ্রও ইডি, সিবিআইকে ব্যবহার করছে', তোপ সঞ্জয় রাউতের
তালিবান (Taliban) এবং আলকায়দা যেভাবে অস্ত্র হাতে নিয়ে বিপক্ষকে একদম শেষ করে দেয়, সেই একইভাবে চলছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্র ইডি, সিবিআইকে ব্যবহার করছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের শেষ করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। সোমবার এভাবেই মোদী সরকারকে একহাত নিলেন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত।
The way Taliban & Al Qaeda pick weapons to finish off their rivals similarly the government is using ED & CBI for their interests: Sanjay Raut, Uddhav Thackeray faction
— ANI (@ANI) March 6, 2023
ইডি, সিবিআই ব্যবহার করে, কার্যত সন্ত্রাসবাদীদের মত ভয় দেখাতে চাইছে। কেন্দ্র যেভাবে ইডি, সিবিআইকে ব্যবহার করছে, তার প্রতিবাদে ৯টি বিরোধী দলের তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব্যবহারের বিরুদ্ধেই এবার দেশের ৯টি বিরোধী দল একযোগে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছে।
Mumbai | Govt is terrorising people across the country through ED & CBI, it’s a dictatorship: Sanjay Raut, Uddhav Thackeray Faction on nine opposition leaders write to PM alleging misuse of central agencies to frame leaders pic.twitter.com/Ij0EchIDsh
— ANI (@ANI) March 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 06, 2023 12:20 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

