Sanatan Dharma : সনাতন ধর্ম ইস্যুতে তামিলনাড়ু সরকার ও স্ট্যালিনপুত্রকে নোটিশ শীর্ষ আদালতের

সনাতন ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করতে শোনা যায় স্ট্যালিনপুত্র উদয়ানিধিকে

Sanatan Dharma : সনাতন ধর্ম ইস্যুতে তামিলনাড়ু সরকার ও স্ট্যালিনপুত্রকে নোটিশ শীর্ষ আদালতের
Udhayanidhi Stalin (Photo Credits: ANI)

সনাতন ধর্ম অবমাননা ইস্যুতে এবার সুপ্রিম কোর্টের তরফে জারি করা হল নোটিশ। তামিলনাড়ু সরকার এবং এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনকে ধরানো হয়েছে নোটিশ।

কিছুদিন আগেই সনাতন ধর্ম নিয়ে অবমাননকার মন্তব্য করতে শোনা যায় স্ট্যালিন পুত্রকে। সেই বিষয়টি নিয়ে সমর্থনের সুরও শোনা যায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের গলায়।যা নিয়ে সনাতন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। সেই ইস্যুতেই সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। সেই মামলার জেরেই দুই পক্ষকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 22, 2023 01:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).