Akhilesh Yadav: ধাক্কাধাক্কিতে ক্ষতিগ্রস্ত অখিলেশ যাদবের কনভয়ের ৬টি গাড়ি, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো

অখিলেশ যাদব তাঁর কনভয় নিয়ে হারদইতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। আচমকা ফারহাট নগর রেলওয়ে ক্রসিংয়ের কাছে একে অপরকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয় ৬টি গাড়ি।

Akhilesh Yadav: ধাক্কাধাক্কিতে ক্ষতিগ্রস্ত অখিলেশ যাদবের কনভয়ের ৬টি গাড়ি, দেখুন ঘটনাস্থলের ভিডিয়ো
প্রতীকী ছবি

হারদই: নিজেদের মধ্যে ধাক্কাধাক্কির (Collide) জেরে ক্ষতিগ্রস্ত হল সমাজবাদী পার্টির সুপ্রিমো (Samajwadi Party Chief) ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী (UttarPradesh Chief Minister) অখিলেশ যাদবের (Akhilesh Yadav) কনভয়ের ৬টি গাড়ি। শুক্রবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হারদই (Hardoi) যাওয়ার পথে  ফারহাট নগর (Farhat Nagar) রেলওয়ে ক্রসিংয়ের কাছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অখিলেশ যাদব তাঁর কনভয় (convoys) নিয়ে হারদইতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে যাচ্ছিলেন। আচমকা ফারহাট নগর রেলওয়ে ক্রসিংয়ের কাছে একে অপরকে ধাক্কা মেরে ক্ষতিগ্রস্ত হয় ৬টি গাড়ি। এর ফলে জখমদের হাসপাতালে পাঠিয়ে অখিলেশ যাদব ফের বিয়েবাড়ির উদ্দেশে রওনা দেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 03, 2023 06:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).