Heart Attack: রেল স্টেশনে আচমকা হার্ট অ্যাটাক, দেবদূতের মত সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন রেলপুলিশ

সদ্য বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে অজয় ​​বাউরি নামে এক যাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। যাত্রী মেঝেতে ক্রমশ লুটিয়ে পড়েন। এরপরেই ছুটে আছেন রেলওয়ে পুলিশের কর্মীরা।

Heart Attack: রেল স্টেশনে আচমকা হার্ট অ্যাটাক, দেবদূতের মত সিপিআর দিয়ে প্রাণ বাঁচালেন রেলপুলিশ
CPR Personnel Saves Passenger’s Life After Heart Attack (Photo Credits: X)

বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে (Varanasi Cantt Station) হৃদরোগে আক্রান্ত এক রোগীর প্রাণ বাঁচালেন রেল পুলিশকর্মীরা। কোভিড অতিমারির পর থেকে যে হারে বাড়ছে হৃদরোগের (Heart Attack) মাত্রা তাতে বাচ্চা থেকে বুড়ো রেহাই পাচ্ছে না কেউই। সদ্য বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে অজয় ​​বাউরি নামে এক যাত্রী হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। যাত্রী মেঝেতে ক্রমশ লুটিয়ে পড়েন। এরপরেই ছুটে আছেন রেলওয়ে পুলিশের কর্মীরা। তৎক্ষণাৎ ওই যাত্রীকে সিপিআর (CPR) দেওয়া শুরু করেন রেলকর্মীরা। দেবদূতের মত এসে যাত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন রেল পুলিশকর্মীরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য। তিন রেলপুলিশের বীরত্ব দেখে ধন্যি ধন্যি করছেন নেটবাসী।

মৃত্যুর মুখ থেকে ফিরলেন হৃদরোগ আক্রান্ত ব্যক্তিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 17, 2025 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).