Rishabh Pant: ন্যাশানাল ক্রিকেট একাডেমিতে প্রাক্তন সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্থ (দেখুন ছবি)

নিজেদের চাঙ্গা করে নিতে এবং সঠিক প্রশিক্ষণে নিজেদের তৈরি করতে শার্দুল ঠাকুর, মহম্মদ শিরাজ, যুযবেন্দ্র চাহালের মত ভারতীয় ক্রিকেটাররা পৌছে গেছেন ন্যাশানাল ক্রিকেট একাডেমিতে

Rishabh Pant: ন্যাশানাল ক্রিকেট একাডেমিতে প্রাক্তন সতীর্থদের সঙ্গে খুনসুটিতে মাতলেন ঋষভ পন্থ (দেখুন ছবি)
NCC Re-Union Photo Credit: Twitter@RishabhPant17

আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য রওনা হবে ভারতীয় ক্রিকেট দল। তাঁর আগে নিজেদের চাঙ্গা করে নিতে এবং সঠিক প্রশিক্ষণে নিজেদের তৈরি করতে শার্দুল ঠাকুর, মহম্মদ শিরাজ, যুযবেন্দ্র চাহালের মত ভারতীয় ক্রিকেটাররা পৌছে গেছেন ন্যাশানাল ক্রিকেট একাডেমিতে। ইতিমধ্যেই দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ এবং কেএল রাহুলের মতো আহত ক্রিকেটাররা এনসিএতে সুস্থ হয়ে উঠছেন। সেখানেই প্রাক্তন ক্রিকেটাররা দীর্ঘদিন পর একটি মিনি-রিইউনিয়নের আয়োজন করেছে। বহুদিন পর ঋষভ পন্ত তাঁর সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে সময় উপভোগ করার একটি সুন্দর ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন, 'গ্যাংয়ের সাথে পুনর্মিলন সবসময়ই মজার'।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 27, 2023 02:24 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).