Ratan Tata: রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মুম্বই, একদিনের শোক ঘোষণা করল মহারাষ্ট্র সরকার
সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং আজ সরকারি কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। আজ সকালে মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে রতন টাটার শেষকৃত্য সমস্ত রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সম্পন্ন করা হবে।
প্রয়াত শিল্পপতি রতন টাটা (RatanTata) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৩৭ সালের ২৮শে ডিসেম্বর তিনি জন্ম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও। গতকাল রাতেই তিনি চলে এসেছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। প্রবীণ শিল্পপতি, পদ্মবিভূষণ রতন টাটার সম্মানে আজ (বৃহস্পতিবার 10) রাজ্যে শোক দিবসের ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
সকল সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং আজ সরকারি কোনো সাংস্কৃতিক বা বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না। আজ সকালে মুখ্যমন্ত্রীর দফতর (CMO Maharashtra) সূত্রে জানানো হয়েছে রতন টাটার শেষকৃত্য সমস্ত রাষ্ট্রীয় সম্মানের সঙ্গে সম্পন্ন করা হবে।
ज्येष्ठ उद्योगपती, पद्मविभूषण #रतन_टाटा यांच्या निधनानंतर त्यांच्या सन्मानार्थ राज्यात आज ( गुरुवार १० रोजी) एक दिवसाचा दुखवटा पाळण्यात येणार आहे, यासंदर्भात मुख्यमंत्री एकनाथ शिंदे यांनी घोषणा केली आहे.
रतन टाटा यांना सन्मानपूर्वक निरोप देण्यासाठी श्रद्धांजली म्हणून हा शासकीय… pic.twitter.com/8aXCcxxcuO
— CMO Maharashtra (@CMOMaharashtra) October 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 08:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

