Ratan Tata In Critical Condition: রতন টাটার শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ তে রয়েছেন তিনি

ত রবিবার ৬ অক্টোবর মধ্যরাতে হঠাৎই রক্তচাপ কমে যায় প্রবীণ শিল্পপতি রতন টাটার। এই অবস্থায় রাত সাড়ে ১২টা থেকে ১টা নাগাদ ৮৬ বছর বয়সি রতন টাটাকে নিয়ে আসা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।সেই সময়ই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর অনুরাগী মহলে।

Ratan Tata In Critical Condition: রতন টাটার শারীরিক অবস্থার অবনতি, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ তে রয়েছেন তিনি
Ratan Tata (File Photo)

রতন টাটার শারীরিক অবস্থার অবনতি, খবর সংবাদ মাধ্যম সূত্রে। গত রবিবার ৬ অক্টোবর মধ্যরাতে হঠাৎই রক্তচাপ কমে যায় প্রবীণ শিল্পপতি রতন টাটার। এই অবস্থায় রাত সাড়ে ১২টা থেকে ১টা নাগাদ ৮৬ বছর বয়সি রতন টাটাকে নিয়ে আসা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে।সেই সময়ই তাঁর শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল তাঁর অনুরাগী মহলে। পরে অবশ্য নিজেই সেই আশঙ্কা দূর করেছিলেন রতন টাটা। কিন্তু বুধবার হঠাৎই জানা যায় শারীরিক অবস্থার অবনতি হয়েছে টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস এর। তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে।তবে  টাটা গোষ্ঠীর পক্ষ থেকে বা রতন টাটার নিজের কার্যালয় থেকে অবশ্য এখনও পর্যন্ত রতন টাটার শারীরিক অবস্থার সম্পর্কে কিছু জানানো হয়নি।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 09, 2024 07:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).