Ratan Tata Dies: কেন্দ্রীয় মন্ত্রীরা হাজির, পূর্ণ মর্যাদায় শেষ বিদায় রতন টাটার, দেখুন ভিডিয়ো
শেষ শ্রদ্ধা জানানো হল রতন টাটাকে (Ratan Tata)। মহারাষ্ট্র সরকারের তরফে পূর্ণ সম্মান দেখিয়ে রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। রতন টাটার শেষ বিদায়ে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah), পীয়ূষ গোয়েল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেরা। আবেগপ্লুত হয়ে টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানকে শেষ বিদায় জানায় গোটা দেশ। প্রসঙ্গত মুম্বইয়ের ওরলি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় রতন টাটার। বুধবার রাতে মুম্বইয়ের হাসপাতালে (Hospital) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। শিল্পপতির মৃত্যুতে শোকে মূহ্যমান গোটা দেশ।
পূর্ণ মর্যাদায় শেষ বিদায় রতন টাটার...
#WATCH | Last rites of veteran industrialist Ratan Tata, being performed with state honour at Worli crematorium in Mumbai pic.twitter.com/08G7gnahyS
— ANI (@ANI) October 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 05:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

