Rajasthan Elections 2023: রাজস্থানে গোবর হাসে! ভোটে জিতলে ঘুঁটে কেনার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী গেহলটের
রাজস্থানে ক্ষমতায় ফেরার কোনও চেষ্টাই বাকি রাখছে না কংগ্রেস। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে মরুরাজ্যে কিছুটা পিছিয়ে আছে হাত শিবির।
রাজস্থানে ক্ষমতায় ফেরার কোনও চেষ্টাই বাকি রাখছে না কংগ্রেস। জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে মরুরাজ্যে কিছুটা পিছিয়ে আছে হাত শিবির। তবে প্রচারে ঝড় তুলছেন রাজস্থানে কংগ্রেসের দুই মুখ অশোক গেহলেট ও সচিন পাইলট। ক্ষমতায় ফিরতে এবার মুখ্যমন্ত্রী অশোক গেহলেটের প্রতিশ্রুতি, আসন্ন রাজস্থান বিধানসভা নির্বাচনে জিতলে গো পালকদের কাছ থেকে 'গো ধন যোজনা'য় ২ টাকা কিলো দরে ঘুঁটে কিনবে তার সরকার।
রাজ্যের ছাত্রছাত্রীদের মুখে হাসি ফুটিয়ে গেহলট ঘোষণা করলেন, " সরকারী কলেজে ভর্তি হলে প্রথম বর্ষে ল্যাপটপ অথবা ট্যাবলেট দেবে তার সরকার। প্রসঙ্গত, আগামী ২৫ নভেম্বর এক দফায় রাজস্থান বিধানসভার ২০০টি আসনে ভোটগ্রহণ হবে। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।
দেখুন এক্স
Rajasthan Chief Minister Ashok Gehlot announces guarantee to buy cow dung at Rs 2 per kg under 'godhan scheme' if his govt re-elected
— Press Trust of India (@PTI_News) October 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

