Railway bridge collapsed in MP: মোরেনাতে আচমকা ভেঙে পড়ল ১০০ বছর পুরোনো ন্যারোগেজ ব্রিজ, আহত ৫ জন শ্রমিক
ফের ভেঙে পড়ল ব্রিজ। এবার মধ্যপ্রদেশের মোরেনাতে (Morena) ১০০ বছরের পুরোনো একটি ন্যারোগেজ ব্রিজ ভেঙে পড়ল। আহত কমপক্ষে ৫ জন শ্রমিক। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। জানা যাচ্ছে মঙ্গলবার সকালে ব্রিজটির শিকরোডা গ্রামের কৌরি নদীর ওপরের অংশটি ভেঙে যায়। স্থানীয় রেল আধিকারিক জানিয়েছেন এদিন এই পুরোনো রেল ব্রিজটি সংস্কারের কাজ চলছিল। তবে হঠাৎ করে কীভাবে ভেঙে যায় ব্রিজটি সেই বিষয়ে তদন্ত করেই জানা যাবে।
Morena, Madhya Pradesh: Five laborers were injured after the bridge of the Morena Narrow Gauge Railway collapsed. They were referred to the district hospital in critical condition. pic.twitter.com/Cy0Cs58ZZa
— IANS (@ians_india) April 2, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 02, 2024 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

