Rahul Gandhi Visits PMO: প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছলেন রাহুল গান্ধী, আছেন মোদী, বড় কিছুর ইঙ্গিত
সোমবার বিকেলে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর দফতরে (PMO) উপস্থিত হন।
পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য প্রস্তুতি তুঙ্গে ভারতের। সেনাবাহিনীর চূড়ান্ত প্রস্তুতির মাঝে নয়া দিল্লিতে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে বড় বেশ কিছু ঘটনা ঘটছে। দিল্লিতে একের পর এক শীর্ষ পর্যায়ের বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী. কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরই মাঝে আজ, সোমবার বিকেলে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর দফতরে (PMO) উপস্থিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দফতরে উপস্থিত রয়েছেন। সিবিআইয়ের পরবর্তী অধিকর্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্যই রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর দফতরে যান বলে খবর।
দেখুন খবরটি
#WATCH | Delhi: Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi arrives at Prime Minister's Office, in Delhi. pic.twitter.com/jnbsHbYcs8
— ANI (@ANI) May 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 05, 2025 06:51 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

