Rahul Gandhi: সংসদে শপথের পর 'জয় সংবিধান' বলে স্লোগান রাহুল গান্ধীর, দেখুন ভিডিয়ো
লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। হাতে সংবিধানের বুকলট নিয়ে শপথ নেন কংগ্রেস সাংসদ। শপথ পাঠের পর 'জয় সংবিধান' স্লোগান দিতেও দেখা যায় কংগ্রেস সাংসদকে। প্রসঙ্গত, এবার উত্তরপ্রদেশের রায়বেরিলি এবং কেরলের ওয়েনাড়, দুই কেন্দ্র থেকে জয়ী হন রাহুল গান্ধী। তবে ওয়েনাড় থেকে নয়, রায়বেরিলির সাংসদ হিসেবেই আজ সংসদে শপথ নেন রাহুল গান্ধী। ওয়েনাড়ে রাহুল গান্ধী ইস্তফা দেওয়ায় সেখানকার উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন বলে জানা যায়।
দেখুন রাহুল গান্ধীর ভিডিয়ো...
#WATCH | Congress MP Rahul Gandhi takes oath as a member of the 18th Lok Sabha. pic.twitter.com/2UjQqn7CYd
— ANI (@ANI) June 25, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 25, 2024 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

