Rahul Gandhi: জনসভার মঞ্চে খুদেদের সঙ্গে রাহুলের খুনসুটি, হু হু করে ভাইরাল হল ভিডিয়ো

জনসভায় পৌঁছে খুদেদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন রাহুল। কোলে বসিয়ে তাঁদের চকোলেট দিলেন। তাঁদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই।

Rahul Gandhi: জনসভার মঞ্চে খুদেদের সঙ্গে রাহুলের খুনসুটি, হু হু করে ভাইরাল হল ভিডিয়ো
Rahul Gandhi interacted with children (Photo Credits: ANI)

রাহুল গান্ধীর (Rahul Gandhi) ছেড়ে আসা আসন ওয়েনাড়ে (Wayanad) বসেছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। কেরলের এই আসন থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে জিতেছিলেন রাহুল। পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বরেলিতেও জেতেন লোকসভার বিরোধী দলনেতা। ফলে রায়বলেরি আসন নিজের কাছে রেখে ওয়েনাড় ছাড়েন তিনি। সদ্য ওই আসনে উপনির্বাচনে জয়লাভ করেছেন তাঁরই বোন প্রিয়াঙ্কা। বিপুল ভোটে জিতে ওয়েনাড়ের সাংসদ হয়েছেন তিনি। শনিবার গান্ধী পরিবারের দুই উত্তরসূরি পৌঁছে গেলেন ওয়েনাড়। জনসভায় পৌঁছে খুদেদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন রাহুল। কোলে বসিয়ে তাঁদের চকোলেট দিলেন। তাঁদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলেন রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই। ওয়েনাড় জনসভা থেকে সেই ভিডিয়ো দেখে মন ভরেছে ভক্তদের।

জনসভায় গিয়ে খুদেদের সঙ্গে রাহুলের খুনসুটি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 30, 2024 02:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).