Rahul Gandhi Bharat Nyay Yatra: ১৪ জানুয়ারি থেকে শুরু রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা, পরিক্রম করবে ৬২০০ কিলোমিটার (দেখুন টুইটস

ভারত ন্যায় যাত্রা ৬২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। মণিপুর থেকে শুরু হয়ে নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, ইউপি, এমপি, রাজস্থান, গুজরাট এবং অবশেষে মহারাষ্ট্র সহ রাজ্যগুলি ভ্রমণ করে মুম্বইতে শেষ হবে এ ই যাত্রা।

Rahul Gandhi Bharat Nyay Yatra: ১৪ জানুয়ারি থেকে শুরু রাহুল গান্ধীর ভারত ন্যায় যাত্রা, পরিক্রম করবে ৬২০০ কিলোমিটার (দেখুন টুইটস
Congress General Secretary says Bharat Nyay Jatra Photo Credit: Twitter@ANI

ভারত জোড়ো যাত্রার সাফল্যকে পাথেয় করে ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছে জাতীয় কংগ্রেস। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন, "এআইসিসি  ১৪ জানুয়ারি থেকে মার্চের ২০ তারিখ অবধি মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ভারত ন্যায় যাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে।" তিনি আরও বলেন- " রাহুল গান্ধী প্রথম ভারত জোড়ো যাত্রা থেকে দারুণ অভিজ্ঞতা নিয়ে আরো একটি যাত্রা করতে চলেছেন। এই যাত্রা যুব, মহিলা এবং প্রান্তিক মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চলেছে।ভারত ন্যায় যাত্রা ৬২০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। মণিপুর থেকে শুরু হয়ে নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, ইউপি, এমপি, রাজস্থান, গুজরাট এবং অবশেষে মহারাষ্ট্র সহ রাজ্যগুলি ভ্রমণ করে মুম্বইতে শেষ হবে এ ই যাত্রা।আগের বারের মত পায়ে হেঁটে নয় এবার যাত্রা হবে বাসের মাধ্যমে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 27, 2023 11:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).