Punjab Triple Murder: দিনের বেলা ব্যস্ত রাস্তায় গাড়িকে লক্ষ্য করে গুলিবর্ষণ, মৃত ৩, চাঞ্চল্য
বাইকে করে আসা ৬ আততায়ীয় গুলিতে প্রাণ গেল গাড়িতে থাকা তিনজনের। আহত বাকি দুজন। মঙ্গলবার বিকেলে ফিরোজপুরের অকালগড় গুরুদ্বার সাহেবের কাছে ব্যস্ত রাস্তায় ঘটে গেল এমন চাঞ্চল্যকর ঘটনা।
পাঞ্জাবের (Punjab) ফিরোজপুরের রাস্তায় একটি গাড়িকে লক্ষ্য করে চলল পরের পর গুলি। বাইকে করে আসা ৬ আততায়ীয় গুলিতে প্রাণ গেল গাড়িতে থাকা তিনজনের। আহত বাকি দুজন। মঙ্গলবার বিকেলে ফিরোজপুরের অকালগড় গুরুদ্বার সাহেবের কাছে ব্যস্ত রাস্তায় ঘটে গেল এমন চাঞ্চল্যকর ঘটনা। আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফিরোজপুর রেঞ্জের ডিআইজি অজয় মালুজা জানাচ্ছে, এটি ট্রিপল মার্ডারের ঘটনা। প্রাথমিক তদন্তে পুরনো কোন শত্রুতার জেরে এমন ঘটনা ঘটানো হয়েছে বলেই মনে করছেন তিনি। মৃতরা হলেন, আকাশদীপ সিং এবং তাঁর দুই ছেলে মেয়ে দিলপ্রীত সিং, জসপ্রীত কৌর। তাঁরা ফিরোজপুর কম্বোজ নগরের বাসিন্দা। মৃত দিলপ্রীতের কিছু ক্রিমিনাল রেকর্ড আছে বলেও জানায় পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ যাচাই করে ৬ অভিযুক্তকে চিহ্নিত করেছে পুলিশ।
পাঞ্জাবে ট্রিপল মার্ডার, রইল ঘটনাস্থলের ভিডিয়ো...
#WATCH | Ferozepur, Punjab: Three people killed and two others injured as 6 people on motorcycle fire indiscriminately at their car. https://t.co/cYkQTxM8Kp pic.twitter.com/226uD56Z9v
— ANI (@ANI) September 3, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 03, 2024 06:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

