Punjab: পঞ্জাবে লুকিয়েছে ৭ সন্দেহভাজন পাকিস্তানি, স্কেচ প্রকাশিত করল পুলিশ, জারি তল্লাশি অভিযান
পঞ্জাব সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের ঘটনা। মাসখানেক আগেও এই রাজ্যের সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল।
পঞ্জাব সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের ঘটনা। মাসখানেক আগেও এই রাজ্যের সীমান্ত এলাকায় অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল। মাদক পাচার করতে গিয়ে ধরা পড়েছিল বেশ কয়েকজন পাকিস্তানি। আবারও এই একই ধরনের ঘটনা ঘটল পাঠানকোটে। জানা যাচ্ছে, গত মঙ্গলবার সাত সন্দেহভাজনকে ফাংতালি (Phangtoli) গ্রামে দেখা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে এরা সকলেই সীমান্ত পেরিয়ে এদেশে এসেছে। গ্রামবাসীরা জানিয়েছেন, এদের কাউকেই আগে কখনও এলাকায় দেখা যায়নি। তবে তাঁদের কাছে কোনও অস্ত্র ছিল না বলে খবর। গ্রামবাসীদের সাহায্যে ইতিমধ্যে এক ব্যক্তির স্কেচ বানিয়েছে তদন্তকারী আধিকারিকরা। ওই সাত অনুপ্রবেশকারীর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
Pathankot | Punjab Police released a sketch of one of the 7 suspects seen late last night in Phangtoli village.
(Source: Punjab Police) https://t.co/n5pfLo2zy3 pic.twitter.com/u4s6LA3Axd
— ANI (@ANI) July 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 24, 2024 05:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

