Pune Shocker: তিন মাসের বকেয়া বেতন চেয়ে জুটল বেদম প্রহার, সিসিটিভি ভিডিও দেখে তদন্তে পুনে সিটি পুলিশ (দেখুন ভিডিও)
সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গেছে প্রথমে মহিলা তার হাতে থাকা ঝাটা দিয়ে ওই যুবককে আক্রমণ করেন। তারই প্রতিঘাতে ওই যুবক প্রায় ৫-৬টি ঘুষি মারেন ওই মহিলাকে। ঘটনায় গুরুতর আহত হন ওই পরিচারিকা মহিলা।
এই ভিডিও দেখলে শিউড়ে উঠবেন আপনি। শুধুমাত্র তিন মাসের বকেয়া বেতন চাওয়ার অপরাধে গৃহ পরিচারিকাকে বেদম প্রহার করল এক যুবক। সিসিটিভি ফুটেজের ভিডিওতে দেখা গেছে প্রথমে মহিলা তার হাতে থাকা ঝাটা দিয়ে ওই যুবককে আক্রমণ করেন। তারই প্রতিঘাতে ওই যুবক প্রায় ৫-৬টি ঘুষি মারেন ওই মহিলাকে। ঘটনায় গুরুতর আহত হন ওই পরিচারিকা মহিলা। মারধরের আওয়াজ শুনে লোকজন ছুটে বেড়িয়ে আসে। তারপরেই এই সিসিটিভি ভিডিও সামনে আসে। ঘটনার ভিডিও খতিয়ে দেখে পুনে সিটি পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু হয়েছে।
पुणे में साफ-सफाई करने वाली महिला ने अपने मालिक से अपनी 3 महीने की बची हुई पगार मांगी तो गुस्से में मालिक ने महिला को जड़ दिए 6 मुक्के..@PuneCityPolice ने आरोपी के खिलाफ मामला दर्ज कर, जांच शुरू की.@News18India pic.twitter.com/DG74lwsYVQ
— Vivek Gupta (@imvivekgupta) March 22, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 22, 2023 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

