Pune Murder: ভর সন্ধ্যায় পুনের রাস্তায় চলল গুলি, বাইকে চেপে এসে ফিল্মি কায়দায় খুন করা হল যুবককে

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

Pune Murder: ভর সন্ধ্যায় পুনের রাস্তায় চলল গুলি, বাইকে চেপে এসে ফিল্মি কায়দায় খুন করা হল যুবককে
প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

পুনেঃ ফের শিরোনামে পুনে (Pune)। এ বার ৩৫ বছরের এক ব্যক্তিকে গুলি (Shot) করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড়ের সাঙ্ঘবি এলাকায়। নিহত যুবকের নাম দীপক কদম। বয়স ৩৫। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যের সময় এই এলাকার একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। তখনই একটি বাইকে চেপে আসে এই দুষ্কৃতীরা। বন্দুক বের করে তাঁকে গুলি করা হয়। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই খুনের পিছনে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 30, 2024 09:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).