Pulwama Terror Attack Accused Dies: হৃদরোগে মৃত্যু পুলওয়ামা জঙ্গি হামলার অভিযুক্তের

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলায় হয়। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান।

Pulwama Terror Attack Accused Dies: হৃদরোগে মৃত্যু পুলওয়ামা জঙ্গি হামলার অভিযুক্তের
Pulwama Terror Attack Accused Dies (Photo Credits: X)

১৪ ফেব্রুয়ারি দিনটি বিশ্ববাসীর কাছে ভালোবাসা উদযাপনের দিন হলেও ভারতীয় সেনাবাহিনীর জন্যে এটি 'ব্ল্যাক ডে'। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে সন্ত্রাসী হামলায় হয়। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের হামলায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। সেই পুলওয়ামা হামলার (Pulwama Terror Attack) অভিযুক্তের মৃত্যু হল জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। বছর ৩২-এর অভিযুক্তের হৃদরোগে মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পুলওয়ামা জঙ্গি হামলার সঙ্গে সরাসরি যুক্ত ১৯ জন অভিযুক্তের মধ্যে অন্যতম ছিল ওই মৃত যুবক। পুলিশ আধিকারিক সূত্রে খবর, জম্মুর কিশতওয়ার জেলা কারাগারে থাকার সময়ে অসুস্থ হয়ে পড়ে অভিযুক্ত। তাকে ১৭ সেপ্টেম্বর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার, ২৩ সেপ্টেম্বর রাতে হৃদরোগে মৃত্যু হয়েছে পুলওয়ামা হামলার অভিযুক্তের।

হৃদরোগে মৃত্যু পুলওয়ামা হামলার অভিযুক্তের... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 24, 2024 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).