Pulwama Attack 6th Anniversary: আজও অমর পুলওয়ামার বীরেরা, সেই শহীদদের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পন বালি শিল্পী সুদর্শন পট্টনায়ক-এর
স্বাধীন ভারতের ইতিহাসে এমন খুব কম দিন এসেছে, যেদিন গোটা ভারতবাসী এক সঙ্গে ক্ষোভে-দুঃখে ভেঙে পড়েছে। আর এমনটাই হয়েছিল ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি। ওই দিন পুলওয়ামাতে সেনাবাহিনীর কনভয়ের ওপর হামলার ঘটনা ঘটে। ফলে ১৪ ফেব্রুয়ারিকে পুলওয়ামা হামলার দিন হিসাবে স্মরণ করা হয়। এই দিনে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী জইশ-ই-মহাম্মদ (JEM) এর সঙ্গে যুক্ত একজন আত্মঘাতী বোমা হামলাকারী জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে CRPF কর্মীদের একটি কনভয়কে লক্ষ্য করে হামলা চালায়। বিকেল ৩:১৫ -এর দিকে ঘটে যাওয়া এই হামলায় ৪০ জন CRPF জওয়ান নিহত হন। পুলওয়ামা হামলা ঘটনার দিনে বালি শিল্পে ওই শহিদদের শ্রদ্ধা জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়ক।
#PulwamaTerrorAttack pic.twitter.com/29CSwIUVQ0
— Sudarsan Pattnaik (@sudarsansand) February 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 15, 1919 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

