Prakash Purab In Pakistan: বরফ গলছে? পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের

Prakash Purab In Pakistan: বরফ গলছে? পাকিস্তান নিয়ে বড় সিদ্ধান্ত ভারতের
Indian Flag (Photo Credit: Pixabay)

উপলক্ষ্য প্রকাশ (Prakash Purab) পরব। আর এই প্রকাশ পরব উপলক্ষ্যে শিখ জাঠা-র সদস্যরা পাকিস্তানে (Pakistan) যেতে পারবেন। এমনই জানানো হল ভারতের তরফে। প্রকাশ পরবে যাতে শিখ জাঠার সদস্যরা পাকিস্তানে যেতে পারেন, তার জন্য পদক্ষেপ করা হয়েছে দিল্লির তরফে। দশেরায় এমন খবর প্রকাশ্যে এল।

গত ২২ এপ্রিল পহেলগাম হামলার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হতে শুরু করে। পহেলগাম হামলার পর ৭ মে শুরু হয় অপারেশন সিঁদূর। সিঁদূরের পর ভারত, পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পন্ন হলেও, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়নি। ফলে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও তলানিতেই রয়েছে। সিন্ধু জল চুক্তি এখনও স্থগিতই রয়েছে। তার মাঝে শিখ জাঠার সদস্যরা পাকিস্তানে যেতে পারবেন বলে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

প্রকাশ পরবে শিখ জাঠার সদস্যরা পাকিস্তানে যেতে পারবেন বলে জানানো  হয়...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 02, 2025 04:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).