VIDEO: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর গাড়ি ভাংচুর ,অভিযোগের তীর নিশীথ প্রামাণিকের অনুগামীদের দিকে (দেখুন ভিডিও)
হামলার পরের একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেহে গাড়ির পিছনের দিকের কাঁচ ভাঙা হয়েছে। মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে থাকা আপ্ত সহায়ককেও বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থকদের অভিযুক্ত করেছে।
কোচবিহারের তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গাড়ির কনভয়ে হঠাৎ হামলা চালায় উত্তেজিত জনতা। রবিবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর কনভয় যাচ্ছিল কোচবিহারের হরিণ চওড়া এলাকায় দিয়ে । তখনই হামলার খবর আসে। হামলার পরের একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গেহে গাড়ির পিছনের দিকের কাঁচ ভাঙা হয়েছে। মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে থাকা আপ্ত সহায়ককেও বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সমর্থকদের অভিযুক্ত করেছে। সূত্রের খবর আগামী সপ্তাহে জেলায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেসবের প্রস্তুতি খতিয়ে দেখতে উদয়নবাবু কোচবিহারে যাচ্ছিলেন। অন্যদিকে এদিন সন্ধেবেলা ঘুঘুমারি এলাকায় বিজেপির প্রচার চলছিল। হুডখোলা গাড়িতে বিজেপি প্রার্থী নিশীথ (Nisith Pramanik) প্রামাণিক প্রচার করছিলেন। উদয়ন গুহর অভিযোগ, ঘুঘুমারি এলাকা দিয়ে তাঁর কনভয়ে যাওয়ার সময়ে মুখোমুখি হয়ে যায় দুজনের কনভয়। তখনই তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। দেখুন সেই ভিডিও-
VIDEO | Convoy of West Bengal Minister Udayan Guha allegedly attacked by BJP workers in Cooch Behar. More details awaited. pic.twitter.com/Wukj986fLd
— Press Trust of India (@PTI_News) March 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 01, 2024 07:52 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

