Sukanta Majumdar Health Condition: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে শুভেন্দু অধিকারী (দেখুন ভিডিও)

গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে বসিরহাটে এস পি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচীতে ছিলেন সুকান্ত মজুমদার। বুধবার সকালে পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখানোর সময় হঠাৎই জ্ঞান হারান।

Sukanta Majumdar Health Condition: রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে শুভেন্দু অধিকারী (দেখুন ভিডিও)
Sukanta Majumdar's health condition Photo Credit: Twitter@ANI

অসুস্থ বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP State President Sukanta Majumdar) এর স্বাস্থ্যের খবর নিতে হাসপাতালে এলেন শুভেন্দু অধিকারী (LOP Suvendu Adhikari)।গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত থেকে বসিরহাটে এস পি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচীতে ছিলেন সুকান্ত মজুমদার। বুধবার সকালে পুলিশের গাড়িতে উঠে বিক্ষোভ দেখানোর সময় হঠাৎই জ্ঞান হারান। সেখান থেকে প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর বিকেলবেলা তাঁকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। গতকাল (১৪ ফেব্রুয়ারি) হাসপাতালে তাঁকে দেখতে পৌছে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এরপর রাতের দিকে বিধান সভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে দেখতে আসেন।  দেখুন সেই ছবি-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 15, 2024 08:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).