Panchayat Minister: পঞ্চায়েত মন্ত্রীর পুকুর থেকে মাছ চুরির অভিযোগ, বাড়ি ঘেরাও করে ভাঙচুর পূর্ব বর্ধমানে (দেখুন ভিডিও)
ওই ঘটনা নিয়ে প্রদীপবাবু বলেন, ওখানে স্থানীয় ছেলেদের আবদারে পারিবারিক পুকুর দিয়ে দিয়েছি। তার ওখানে মাছ চাষ করে। আমাকে কয়েকজন ফোন করে বিষয়টি বলেন।
পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়ির পুকুরে মাছ ধরা নিয়ে তুলকালাম। মন্ত্রীর বাড়ির কেয়ারটেকারের বিরুদ্ধে স্থানীয় এক যুবককে মারধরের অভিযোগ ওঠে। এতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। কয়েকশো মানুষ এসে পঞ্চায়েত মন্ত্রীর বাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ উঠছে। তার বাড়ির গেট ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মন্ত্রীর বাড়িতে এসে হাজির হয় মাধবডিহি ও রায়না থানার পুলিস। পুলিসের সামনে বিক্ষুব্ধরা লাঠিসোঁটা নিয়ে মন্ত্রীর বাড়ির গেট ঠেলে ভেতরে ঢুকে পড়ে।
ওই ঘটনা নিয়ে প্রদীপবাবু বলেন, ওখানে স্থানীয় ছেলেদের আবদারে পারিবারিক পুকুর দিয়ে দিয়েছি। তার ওখানে মাছ চাষ করে। আমাকে কয়েকজন ফোন করে বিষয়টি বলেন।
পঞ্চায়েত মন্ত্রীর পুকুর থেকে মাছ চুরির অভিযোগ, প্রদীপ মজুমদারের বাড়ি ঘেরাও করে ভাঙচুর পূর্ব বর্ধমানে।#PradipMazumdar #TMC #PurbaBardhaman pic.twitter.com/YjODEOxFys
— DD Bangla News (@DDBanglaNews) November 8, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 08, 2023 02:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

