Film director Aneek Dutta Harrased By Goons: ভোট দিতে গিয়ে হেনস্থার শিকার পরিচালক অনীক দত্ত, দেখুন কী বললেন ফেসবুক লাইভে

কলকাতা দক্ষিণের লাইসির (LYCE) ২৮৯ নং বুথে ভোট দিতে গিয়ে তিনি দেখেন বুথের বাইরে তৃণমূল কংগ্রেসের একাধিক বুথ ক্যাম্প। শুধু ক্যাম্প নয় সেখানে প্রচুর লোকের ভিড়। বুথে উপস্থিত কর্মীদের হয়েছিল সেই নিয়ে প্রশ্ন করায় তাঁকে হুমকির মুখে পড়তে হয় বলে তাঁর অভিযোগ ।

Film director Aneek Dutta Harrased By Goons: ভোট দিতে গিয়ে হেনস্থার শিকার পরিচালক অনীক দত্ত, দেখুন কী বললেন ফেসবুক লাইভে
Anik Dutta (Photo Credit: Facebook)

ভোট দিতে গিয়ে 'হেনস্থার' শিকার হলেন চিত্র পরিচালক অনীক দত্ত। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি লাইভ করেছেন তিনি। ১১ এ ডোভার লেনের বাসিন্দা অনীক কলকাতা দক্ষিণের ভোটার। কলকাতা দক্ষিণের লাইসির (LYCE) ২৮৯ নং বুথে ভোট দিতে গিয়ে তিনি দেখেন বুথের বাইরে তৃণমূল কংগ্রেসের একাধিক বুথ ক্যাম্প। শুধু ক্যাম্প নয় সেখানে প্রচুর লোকের ভিড়। বুথে উপস্থিত কর্মীদের হয়েছিল সেই নিয়ে প্রশ্ন করায় তাঁকে হুমকির মুখে পড়তে হয় বলে তাঁর অভিযোগ । বিশিষ্ট চিত্র পরিচালক তাঁর ফেসবুক লাইভে জানান ' প্রথমে খেলা হবে খেলা হবে স্লোগানের পর ৩০-৪০ জন আমার দিকে ধেয়ে আসে। বলতে থাকে, মেরে পুঁতে দেওয়া হবে।' '৪ তারিখের পর ম্যানেজ করা হবে' ।  শুনুন কী বলেছেন পরিচালক অনীক দত্ত।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 01, 2024 05:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).