Dilip Ghosh: প্রচারে বেড়িয়ে গো-ব্যাক স্লোগানের মুখে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (দেখুন ভিডিও)

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে আসার পর থেকেই বারবার শুনতে হয়েছে তাঁকে গো ব্যাক স্লোগান। তবে প্রথম দিকে রেগে গেলেও এখন যেন গা সওয়া হয়ে গেছে এই স্লোগান।

Dilip Ghosh: প্রচারে বেড়িয়ে গো-ব্যাক স্লোগানের মুখে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (দেখুন ভিডিও)
Dilip Ghosh Go Back Slogan Photo Credit: Twitter@ANI

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে আসার পর থেকেই বারবার শুনতে হয়েছে তাঁকে গো ব্যাক স্লোগান। তবে প্রথম দিকে রেগে গেলেও এখন যেন গা সওয়া হয়ে গেছে এই স্লোগান। গতকাল (৯ মে) প্রচারে বেড়িয়ে আবারও গো ব্যাক স্লোগান শুনতে  হল দিলীপ ঘোষকে। তবে এবার যারা সেই স্লোগান দিচ্ছেন তাঁদের দিকে সৌজন্যের খাতিরে ফুল ছুঁড়ে দিতেও দেখা যায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। যারা গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন তাঁদের সঙ্গে বিজেপি কর্মীরা মুখোমুখি হয়ে যাওয়ায় তারাও পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে। পরিস্থিতি জটিল হচ্ছে দেখে দিলীপ ঘোষ তাঁদের কর্মীদের এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন। দেখুন সেই ছবি-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 10, 2024 09:02 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).