Delhi Assembly Elections 2025: ৫০০টাকায় সিলিন্ডার, ৩০০ ইউনিট অবধি বিনামূল্যে বিদ্যুৎ, দিল্লি বিধানসভার আগে কল্পতরু জাতীয় কংগ্রেস
নিজেদের জয়ের সম্ভাবনা থাকলেও দিল্লির নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মন জিততে একের-পর-এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে আপ। যেমন, মন্দির এবং গুরুদুয়ারার পুরোহিতদের জন্য মাসিকভাতা প্রদান।
আগামী ৫ ফেব্রুয়ারি ৭০ আসনবিশিষ্ট দিল্লির বিধানসভা নির্বাচন এবং ৮ ফেব্রুয়ারি ফলাফল ঘোষণা। বিগত ১১ বছর ধরে আম আদমি পার্টির সরকার দিল্লির শাসন পরিচালনা করেছে। রাজনৈতিক মহলে ইঙ্গিত আরও একবারের জন্য অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি ক্ষমতায় আসতে চলেছে ।
নিজেদের জয়ের সম্ভাবনা থাকলেও দিল্লির নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মন জিততে একের-পর-এক প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিচ্ছে আপ। যেমন, মন্দির এবং গুরুদুয়ারার পুরোহিতদের জন্য মাসিকভাতা প্রদান।পাশাপাশি আম আদমি পার্টি যেমন মহিলাদের জন্য মাসে ২,১০০ টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে– তেমনই বিজেপি, কংগ্রেসও মহিলাদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছে।
সাংবাদিক সম্মেলন করে জাতীয় কংগ্রেস নতুন করে দিল্লিবাসীর জন্য আরও একটি প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে দিল্লির ক্ষ্মতায় এলে তারা ৫০০টাকায় এল পি জি সিলিন্ডার তুলে দেবে রাজ্যবাসীর হাতে। এছাড়া প্রত্যেকের হাতে ফ্রিতে রেশন কিটস ও ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পরিষেবাও দেবে কংগ্রেস। দেখুন কী বললেন তারা-
#WATCH | Delhi: If voted to power in #DelhiElections2025, Congress announces to provide at Rs 500, free ration kits and 300 units of free electricity
(Source: Congress) pic.twitter.com/SK4HsNnCAk
— ANI (@ANI) January 16, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 16, 2025 02:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

