Champai Soren House Arrest: রাঁচিতে রিমস-২-এর জন্য প্রস্তাবিত জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদের জের, গৃহবন্দী করা হল ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা চম্পাই সোরেনকে রবিবার গৃহবন্দি করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে নিজেই জানাল প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজেই। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা চম্পাই সোরেন তাঁর গৃহবন্দি সম্পর্কে বলেছেন, "যখন ডিএসপি সাহেব এখানে এসে বললেন, আমাকে আজ যেতে দেওয়া হবে না, মানে আমাকে বাড়ি ছেড়ে যেতে দেওয়া হবে না, আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমাকে কোথাও যেতে দেবেন না। তাই আমি বলেছিলাম যে ঠিক আছে; যদি প্রশাসন এবং সরকার একটি সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমরা তা লঙ্ঘন করব না।"
সূত্রের খবর রাঁচিতে রিমস-২-এর জন্য প্রস্তাবিত জমি অধিগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা চম্পাই সোরেনকে গৃহবন্দি করা হয়েছে বলে জানা গেছে। ডিএসপি কেভি রমন বলেছেন, "আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ হস্তক্ষেপ করেছে এবং তিনি আপাতত বাড়িতে থাকবেন। তাকে এই বিষয়ে সহযোগিতা করতে বলা হয়েছিল। আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপ অপরিহার্য।"
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 24, 2025 08:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

