Assam TMC president Resigned: অভিষেক ব্যানার্জীকে চিঠি লিখে পদত্যাগ অসম প্রদেশ তৃণমূল সভাপতি রিপুন বোরা-র (দেখুন সেই চিঠি)

Assam TMC president Resigned: অভিষেক ব্যানার্জীকে চিঠি লিখে পদত্যাগ অসম প্রদেশ তৃণমূল সভাপতি রিপুন বোরা-র (দেখুন সেই চিঠি)
Abhishek Banerjee (Photo Credits: ANI)

তৃণমূল কংগ্রেস ছাড়লেন অসম প্রদেশ তৃণমূল সভাপতি রিপুন বোরা (Assam TMC president Ripun Bora)। ২০২২ সাল থেকে এই পদে ছিলেন রিপুন বোরা। পশ্চিমবঙ্গের আঞ্চলিক দলকে অসমে ছড়িয়ে দিতে সাংগঠনিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিলেন তিনি। তবে কিছুটা ক্ষোভ ও হতাশা নিয়ে তিনি  দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (National general secretary Abhishek Banerje) তাঁর পদত্যাগ পত্র পাঠান।অভিষেককে লেখা চিঠিতে তিনি বলেন " অসমে তৃণমূল কংগ্রেসের প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের একটি আঞ্চলিক দল হিসাবে টিএমসি'র উপলব্ধি সহ বেশ কিছু পুনরাবৃত্তিমূলক সমস্যা আমাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করেছে৷  এই উপলব্ধিগুলিকে প্রতিহত করতে আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম। যেমন জাতীয় পর্যায়ে একজন অসমীয়া নেতার প্রয়োজন,টালিগঞ্জে ভারতরত্ন ডঃ ভূপেন হাজারিকার বাসভবনকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা এবং কোচবিহারের মধুপুর সাতরাকে একটি সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা। এই উদ্বেগগুলি সমাধান করতে আপনার সঙ্গে এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা দিদির সঙ্গে একটিবার অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার জন্য গত দেড় বছর ধরে বারবার চেষ্টা করা সত্ত্বেও আমি ব্যর্থ হয়েছি..তাই আজ এই সিদ্ধান্ত."

দেখুন সেই চিঠির কপি-

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 01, 2024 03:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).