PM Narendra Modi Security Lapse: নরেন্দ্র মোদীর পঞ্জাব সফরের ট্রাভেল রেকর্ড সংরক্ষণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
পঞ্জাবে প্রধানমন্ত্রীর নিরাপত্তার ত্রুটি নিয়ে তদন্তের দাবিতে সিনিয়র আইনজীবী মনিন্দর সিং সুপ্রিম কোর্টে আবেদন করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চে আবেদনের শুনানি চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) পঞ্জাব সফরের ট্রাভেল রেকর্ড সুরক্ষিত রাখার ও সংরক্ষণ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও, সুপ্রিম কোর্ট পঞ্জাব পুলিশ, এসপিজি এবং অন্যান্য কেন্দ্রীয় ও রাজ্য সংস্থাগুলিকে সম্পূর্ণ রেকর্ড সিল করার জন্য প্রয়োজনীয় সাহায্য করারও নির্দেশ দিয়েছে।
ANI-র টুইট:
PM Modi's Security Lapse | Supreme Court directs the Registrar General of Punjab and Haryana High Court to secure and preserve the travel records of Prime Minister Narendra Modi during his visit to Punjab forthwith. pic.twitter.com/bKPn1U3c5l
— ANI (@ANI) January 7, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2022 11:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

