Narendra Modi On Sunita Williams: সুনীতারা পৃথিবীতে ফিরতেই ভারতের কন্যাকে মোদী লিখলেন 'ওয়েলকাম ব্যাক ক্রিউ ৯'
পৃথিবীতে ফিরেছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস কাটিয়ে পৃথিবীতে ফেরেন সুনীতারা। স্পেসএক্সের ক্যাপসুলে চড়ে ফ্লোরিডা উপকূলে নামেন ক্রিউ ৯। সুনীতারা পৃথিবীতে পা রাখতেই ভারতের কন্যাকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনীতাকে স্বাগত জানিয়ে যে বার্তা ভারতের প্রধানমন্ত্রী (PM Narendra Modi) দেন, সেখানে তিনি লেখেন, ক্রিউ ৯-কে স্বাগত। সুনীতা উইলিয়ামসরা যে দীর্ঘ ৯ মাস ধরে মহাকাশ স্টেশনে ছিলেন, সেখানে তাঁদের অসীম ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। সুনীতা উইলিয়ামসদের যে দৃঢ়তা, তা বহু মানুষকে অনুপ্রাণিত করবে। সুনীতাদের এই যাত্রায় যে ধৈর্য এবং অপেক্ষার মত জিনিস ছিল, তা গোটা পৃথিবী দেখেছে। পাশাপাশি সুনীতাদের ফেরাতে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন নিষ্ঠার সঙ্গে, তাঁদের প্রত্যেককে নিয়েও গোটা মানবজাতি গর্বিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দেখুন ভারতের কন্যার জন্য কী লিখলেন প্রধানমন্ত্রী মোদী...
Welcome back, #Crew9! The Earth missed you.
Theirs has been a test of grit, courage and the boundless human spirit. Sunita Williams and the #Crew9 astronauts have once again shown us what perseverance truly means. Their unwavering determination in the face of the vast unknown… pic.twitter.com/FkgagekJ7C
— Narendra Modi (@narendramodi) March 19, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 19, 2025 11:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

